নিলামে রেকর্ড ১৯.৪ মিলিয়ন ডলারে বিক্রি ভ্যান গঘের চিত্রকর্ম

বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান মালিকের বিরোধের অবসানের পর ছবিটি নিলামে তোলা হয়। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য জানিয়েছে। চিত্রকর্মটি কে কিনেছেন, তা এখনো জানা যায়নি।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান মালিকের বিরোধের অবসানের পর ছবিটি নিলামে তোলা হয়। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য জানিয়েছে। চিত্রকর্মটি কে কিনেছেন, তা এখনো জানা যায়নি। 

‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাটগাছে ফুল) শিরোনামের ছবিটি ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় এঁকেছিলেন ভ্যান গঘ। নিলামে বিক্রির মধ্য দিয়ে শিল্পীর কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি নিলাম মৌসুমে এ পর্যন্ত বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটি সবচেয়ে দামি।

নিলামের আগে তেলরঙে আঁকা এই চিত্রকর্মটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ১৮ কোটি ডলার। ‘ব্লাকিয়ার-আরিয়েতা কালেকশন’ নামের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়েছিল।

নাৎসিদের উত্থানের সময় শিল্পকর্মটি চাপের মুখে বিক্রি করা হয়েছিল বলে একটি বিতর্ক চলছিল। নিলামের ঠিক আগমুহূর্তে সমঝোতার মাধ্যমে সেই বিরোধ মিটে যাওয়ার পর চিত্রকর্মটি বিক্রির পথ তৈরি হয়।

১৮৯০ সালে ভ্যান গঘের জীবনের শেষ দুই মাসে চিত্রকর্মটি আঁকা হয়েছিল। সদবি'স-এর মতে, ব্যক্তিগত সংগ্রহে থাকা ওই সময়ের শিল্পকর্মগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি না হলে আরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সমঝোতা না হলে, শুল্কারোপের বিষয়টি শতভাগ...
স্পেনের আন্দালুসিয়ায় দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। লাইনচ্যুতি ও মুখোমুখি ধাক্কায় আহত বহু যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রিনল্যান্ড দখলের হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের টানাপোড়েনে ন্যাটোর ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের আশঙ্কায় বিশ্লেষকরা সতর্ক।
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। প্রতি আউন্সের দাম শুক্রবার ৩ শতাংশ কমে নেমেছে ৩ হাজার ৫৫০ ডলারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধির...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর