তুরস্কের সতর্কতা

ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া!

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের অব্যাহত ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার মুখে রাশিয়া ‘শেষ ব্যবস্থা’ হিসেবে পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক অনুষ্ঠানে তিনি রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা তুলে ধরেন। 

ফিদান বলেন, ‘সম্মুখভাগের যুদ্ধ যখন ক্ষয়িষ্ণু লড়াইয়ে রূপ নেয়, তখন প্রশ্নটা আর যুদ্ধে জয়-পরাজয়ের থাকে না, বরং জাতি হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখার ওপর এসে পড়ে। তখন আপনার হাতে থাকা শেষ সুযোগটিই ব্যবহার করবেন।’

পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করে ফিদান জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমার রাশিয়া সফরের সময়ও মনে হয়েছে যে প্রশ্নটি উঠতে পারে, কারণ সেখানে জনগণও এমন কিছুর দাবি করছে বলে আলোচনা আছে। আমরা পশ্চিমাদের বিষয়টি জানিয়েছি এবং তারাও এটা নিয়ে সচেতন। এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি। মানুষ যেসব বিষয়ে ভাবছে যে ঘটবে না, শেষ পর্যন্ত সেগুলোই ঘটে যায়।’

এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা মারাত্মকভাবে বাড়িয়েছে, যার ফলে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনকভাবে বেড়েছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের চার বছরেরও বেশি সময়ে অন্যতম বড় হামলায় রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, সোমবার ইউক্রেনের ওপরও রক্তক্ষয়ী হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের সীমান্তঘেঁষা একটি গ্রামে রুশ কামানের গোলার আঘাতে পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের ৪৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। তবে কতটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো। বিপরীতে, ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ১২৬টি ড্রোন ছুড়েছে রাশিয়া।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রায় পাঁচ লাখ সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সেনা সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জেলেনস্কি জানান, সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ায় হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের পর এই সেনা সমাবেশের পরিকল্পনা করছেন পুতিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের পর নিজের এক্স হ্যান্ডলে জেলেনস্কি লেখেন, ‘পুতিন এই যুদ্ধ থামাতে প্রস্তুত নন। আমাদের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, তিনি নতুন সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২১ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচনের পরপরই তিনি এটি করতে চান।’

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি। 
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর