মক্কা প্রতিরক্ষা জোট 

ফের বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম

আবারও বৈঠকে বসতে যাচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগামী শুক্র ও শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। 

এবারের বৈঠকে চুক্তির আওতায় পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচ্যসূচি বা বৈঠকের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি সূত্রগুলো। 

গত আগস্টে সৌদি আরবের মক্কায় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে তিন দেশ। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। 

ইরানকে ঘিরে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এ চুক্তি হয়।

 

১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত হলো তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ আরোহীর সবাই নিহত হয়েছেন।
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 
মতবিরোধের জেরে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। রোববার তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করে ইউরোপীয়...
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি কপ-৩১ সম্মেলন। প্রয়োজনীয় সমঝোতা না হলে চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক কমিশনার ভপকে...
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। 
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরানের ছোঁড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে প্রথমে ৪ জন আহত...
ইরানে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর