হঠাৎ মস্কোয় নামল মার্কিন সামরিক বিমান, ‘জানে না’ রাশিয়া

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার। তবে ক্রেমলিন জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় নিবন্ধিত উড়োজাহাজটি ছিল একটি বোয়িং গ্লোবমাস্টার। গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে লাটভিয়ার রিগা থেকে উড্ডয়ন করে বিমানটি মস্কোয় পৌঁছায়।

ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নেই।

ফ্লাইটরাডারের তথ্য বলছে, ওয়াশিংটন ডিসির কাছে ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে গত ২৩ আগস্ট রিগায় পৌঁছায় উড়োজাহাজটি। তার আগে, এটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা মূলত এই ঘাঁটিটিই ব্যবহার করেন।

গত জানুয়ারিতে  সর্বশেষ ইউরোপ থেকে রাশিয়ায় সরাসরি কোনো মার্কিন উড়োজাহাজ বিমান অবতরণ করেছিল। ওই সময় ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভেন উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো যান। 

সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজটি মূলত সেনা সদস্য ও ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হয়। তাই হঠাৎ করে মস্কোয় এর উপস্থিতি নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

যুক্তরাজ্যের দ্য আই পেপারের তথ্য অনুযায়ী, এটি কোনো সম্ভাব্য কূটনৈতিক সফর বা বন্দিবিনিময়ের অংশ হতে পারে। এর আগে ২০২৬ সালের আগস্টের শুরুতে সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যানের মুক্তি এবং বছরের শুরুর দিকে অন্যান্য বন্দিবিনিময়ের সূত্র ধরে এই ধারণা জোরদার হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ব্যাপকভাবে স্থবির হয়ে পড়লেও পর্দার আড়ালে কোনো গোপন কূটনৈতিক যোগাযোগ বজায় থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর