যুক্তরাজ্যকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এই উত্তর দেন তিনি। খবর রয়টার্সের।

একইসাথে সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোকে হাঙর বলে আখ্যা দিয়ে আক্রমণ করেন পুতিন। তার এই মন্তব্যকে সরাসরি হুমকি হিসেবে না দেখলেও, এতে ব্রিটেন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

বিশ্লেষকদের মতে, অস্পষ্ট এই বক্তব্যের মাধ্যমে ক্রেমলিন এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছে। যাতে ইউক্রেনকে সমর্থনের বিষয়ে পশ্চিমা দেশগুলো সতর্ক হয়। 

এদিকে ইউরোপে রাশিয়ার হাইব্রিড অভিযান নিয়ে উদ্বেগ বাড়ছে। গত মাসে জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি বার্লিনের। যদিও মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে আবারও মন্তব্য করেছেন পুতিন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে...
ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একটি গাড়িকে অন্য একটি গাড়ি ধাক্কা দেওয়ায় দুই পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর পূর্বে সাউথ...
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জাতীয় নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। ৩৫ বছর বয়সী এই নেতাকে প্রেসিডেন্ট পদে ভলোদিমির জেলেনস্কির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে...
যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। একদিকে জিডিপি বাড়ছে, অন্যদিকে জ্বালানি, খাবার ও দৈনন্দিন খরচের চাপ কমার বদলে নতুন করে সংকট তৈরি করছে। বিশেষ করে নিম্ন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে—এসব খাল, নদী ও জলাধারের পাড় দীর্ঘমেয়াদে কীভাবে রক্ষা করা যাবে, কীভাবে ঠেকানো যাবে মাটির ক্ষয়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর