ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি টাকা!

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১০:০৫ এএম

কাপড়ের পরিবর্তে ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি রুপি। সেগুলোই গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে ভারতের আর্থিক বিষয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে ইডির পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিল্লি, কলকাতাসহ দেশের চারটি বড় শহরের বিভিন্ন অফিসে তল্লাশি চালায় তারা। এই অভিযানে ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানিতে অভিযানের সময় সেখানে থাকা ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২ কোটি ৫৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা) উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়া হিসাব দেখাতো ক্যাপ্রিকর্নিয়ান শিপিং কোম্পানি। এদিকে তল্লাশির সময় কোটি কোটি রুপি ছাড়াও প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন ইডির তদন্তকারীরা। এ ছাড়াও ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টাকা পাচার করা হতো।

জানা গেছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী নামক দুই ব্যক্তি। এদিকে শুধু ক্যাপ্রিকর্নিয়ানই নয়, এর বেশ কিছু সহযোগী সংস্থার নামও ইডির তদন্তে উঠে এসেছে।  সেই সব সংস্থার শীর্ষ কর্মকর্তারাও এখন ইডির নজরে রয়েছেন।

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর