কংগ্রেসের ইশতেহার প্রকাশ, কর্মসংস্থানে গুরুত্ব

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পিএম

ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে দেশটির প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। আজ শুক্রবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে এই ইশতেহার প্রকাশ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েছে। এতে বলা হয়েছে, ৩০ লাখ সরকারি শূন্যপদে চাকরি, ২৫ লাখ রুপি পর্যন্ত নগদহীন স্বাস্থ্যবিমা, নারীদের আর্থিক সহায়তা, জাতগণনা ও ৫০ শতাংশ পর্যন্ত জাতভিত্তিক সংরক্ষণ (এসসি, এসটি ও ওবিসিদের জন্য) এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত জানুয়ারিতে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় বলেছিলেন, তাঁর এই যাত্রা পাঁচটি ন্যায়ের ওপর দাঁড়িয়ে আছে— নারী, তরুণ, কৃষক, শ্রমিক ও ভাগীদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের ইশতেহারে রাহুল গান্ধীর ন্যায়ের অঙ্গীকারের প্রতিফলন রয়েছে।

কৃষকদের ফসলের ন্যূনতম মূল্যও নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের ইশতেহারে। এতে বলা হয়েছে, কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কংগ্রেস।

কংগ্রেসের তাদের ইশতেহারে আরও বলেছে, শহরের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য অবকাঠামো উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।

কংগ্রেস ক্ষমতায় গেলে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নরেন্দ্র মোদি সরকারের অস্থায়ী ‘অগ্নিবীর’ নিয়োগ কর্মসূচি বাতিল করে সেনাবাহিনীতে স্থানীয় নিয়োগ কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর