জাতির ওপর মুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে কংগ্রেস: মোদি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পিএম

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এরপরই কংগ্রেসের ইশতেহারের সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘কংগ্রেসের ইশতেহারে মুসলিম লিগের ছাপ স্পষ্ট। জাতির ওপর মুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে কংগ্রেস।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শনিবার রাজস্থানের পুষ্করে এক সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। বক্তব্য তিনি কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে বলেন, কংগ্রেসের ইশতেহারে শুধু মিথ্যা আর মিথ্যা। মিথ্যার ফুলঝুড়িতে সাজানো এ ইশতেহারে ‘জাতিকে টুকরা টুকরা করার’ অভিপ্রায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

কংগ্রেসের ইশতেহারের বামপন্থীদের দ্বারা প্রভাবিত—এমন অভিযোগও করেন মোদি। তিনি বলেন, ‘ইশতেহারের একাংশে মুসলিম লিগের ছাপ, আরেক অংশে বামপন্থীদের প্রভাব। এই ইশতেহার ভারতকে ১০০ বছর পিছিয়ে দেওয়ার অ্যাজেন্ডা ছাড়া আর কিছুই নয়। ’

এর আগে উত্তর প্রদেশের সাহারানপুরে এক সমাবেশেও কংগ্রেসের সমালোচনা করেন মোদি। সেখানে তিনি বলেন, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা মহাত্মা গান্ধীর সেই কংগ্রেস আর নেই। সেই কংগ্রেস কয়েক দশক আগেই বিলুপ্ত হয়ে গেছে। আজকের কংগ্রেসের মধ্যে দেশ গড়ার কোনো নীতি নেই।

‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর