ভারতকে অস্থিতিশীল করতে চাইছে আমেরিকা, অভিযোগ রাশিয়ার 

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:৪৮ পিএম

ভারতে চলছে লোকসভা নির্বাচন। এরমধ্যে আমেরিকা ভারতকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভারতের জনগণের মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে ওয়াশিংটনের বোঝার অভাব রয়েছে। তারা ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে।

ভারতের জন্য এমন অভিযোগ অসম্মানজনক উল্লেখ করে রাশিয়া সরকারের এই মুখপাত্র আরও বলেন, মার্কিন অভিযোগের পেছেনের কারণ হলো ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ভারসাম্যহীন করা এবং সাধারণ নির্বাচনকে জটিল করা। 
 
সম্প্রতি ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের সমালোচনা করা হয়েছে। ওই কমিশন ভারতকে বিশ্বের উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে সুপারিশ করেছে।   

মার্কিন প্রতিবেদনে ক্ষমতাসীন বিজেপিকে বৈষম্যমূলক জাতীয়তাবাদী নীতিকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করা হয়েছে। ভারতে নাগরিকত্ব সংশোধন আইন, ধর্মান্তর বিরোধী এবং গো-হত্যা আইনের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে জানান, ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট কমিশন হিসেবে পরিচিত।

আরও পড়ুন:

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর