জি–৭ সম্মেলনে আমন্ত্রণ পাননি মোদি

আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:১২ এএম

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ছয় বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদির জি–৭ সম্মেলনে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কানাডা সরকারের আয়োজনে আগামী ১৫–১৭ জুন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে এ বছরের জি–৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

জি–৭ সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, সম্ভবত ভারত–কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের প্রধানমন্ত্রী এখনো আমন্ত্রণ পাননি।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্ত্রী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের সরকারি গোয়েন্দারা জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন। এরপর কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন। ভারতও পাল্টা পদক্ষেপ নেয় এবং কানাডার কূটনীতিককে বহিষ্কার করে। এসব পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে, যা এখনো পুনরুদ্ধার হয়নি।

সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসার পর ধারণা করা হচ্ছিল, ভারতের সঙ্গে সম্পর্কের হয়তো উন্নতি হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসার মতো এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কানাডার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সম্পর্ক পুনরুদ্ধারের জন্য দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এবারই প্রথম জি–৭ সম্মেলেন যোগ দেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে নরেন্দ্র মোদির। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালিতে হওয়া প্রতিটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি।

হিন্দুস্তান টাইমস আরও বলেছে, কানাডা এখন পর্যন্ত জি–৭ এর কোনো অংশীদার দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। তবে প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া জি–৭ সম্মেলনে উপস্থিত থাকবে।

সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর