বিধ্বস্ত উড়োজাহাজটির ২৪১ আরোহী নিহত, শুধু একজন বেঁচে আছেন: এয়ার ইন্ডিয়া

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:২৭ এএম

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির ২৪২ আরোহীর মধ্যে শুধু একজন বেঁচে আছেন। বাকি সবাই মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এয়ার ইন্ডিয়ার পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আকাশে ওড়ে উড়োজাহাজটি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণে গ্যাটউইক বিমানবন্দরে যাচ্ছিল এটি। উড্ডয়নের সাথে সাথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজে ২৩০ জন যাত্রী, ১০ ক্রু ও দুজন পাইলট ছিলেন।

এয়ার ইন্ডিয়ার পোস্টে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া নিশ্চিত করছে, ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই১৭১ ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়েছে। ১২ বছরের বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।

এতে বলা হয়, আমরা দুঃখের সাথে জানাচ্ছি, ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হয়েছেন। একমাত্র জীবিত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ নাগরিক এবং ১ জন কানাডিয়ান নাগরিক। বেঁচে যাওয়া ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক।

এয়ার ইন্ডিয়ার পোস্টে বলা হয়, এয়ার ইন্ডিয়া নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এয়ার ইন্ডিয়ার একটি দল এখন অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য আহমেদাবাদে রয়েছে। এয়ার ইন্ডিয়া তদন্তকারী কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। 

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সমস্ত বিমান ও জরুরি সংস্থাগুলোকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর