‘তাড়াতাড়ি বিয়ে করুন, আর আমার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান’

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম

দিওয়ালি উপলক্ষে পুরোনো দিল্লির ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকান পরিদর্শনে গিয়েছিলেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সেখানে দোকান মালিক সুশান্ত জৈন কংগ্রেস সাংসদকে জানান, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তিনি বিয়ে করবেন, যাতে তাঁরা বিয়ের মিষ্টির অর্ডার পেতে পারেন। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশান্ত জৈন রাহুল গান্ধিকে ভারতের ‘সবচেয়ে যোগ্য ব্যাচেলর’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান যে, রাহুল গান্ধি তাঁর বন্ধু-বান্ধব ও পরিবারের জন্য মিষ্টি কিনতে চেয়েছিলেন।

জৈন বলেন, ‘তিনি (রাহুল গান্ধি) তাঁর বাড়ি, বন্ধু এবং আত্মীয়দের জন্য মিষ্টি কিনতে চেয়েছিলেন। আমি বললাম, স্যার, আপনাকে স্বাগত জানাই—এটা আপনারই দোকান।’ 

দোকান মালিক আরও বলেন, ‘যখন তিনি এলেন, তখন বললেন যে তিনি নিজেই মিষ্টি বানাবেন এবং চেখে দেখবেন। তাঁর বাবা, প্রয়াত রাজীব জি, ইমারতি খুব পছন্দ করতেন, তাই আমি বললাম, স্যার, আপনার এটা অবশ্যই খেয়ে দেখা উচিত। তাই তিনি ইমারতি বানালেন। তিনি বেসন লাড্ডুও খুব পছন্দ করেন, তাই আমি বললাম, স্যার, আপনি সেটাও বানাতে পারেন। তাই তিনি এই দুটি জিনিসই বানিয়েছিলেন।’

জৈন আরও জানান, ‘গোটা ভারত তাঁকে সবচেয়ে যোগ্য ব্যাচেলর হিসেবে নিয়ে আখ্যা দিয়েছে। আমি বললাম, রাহুল জি, দয়া করে দ্রুত বিয়ে করুন—আমরা অপেক্ষায় আছি, যাতে আমরা আপনার বিয়ের মিষ্টির অর্ডারও পেতে পারি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এর আগে আজ সোমবার সকালে রাহুল গান্ধি পুরানো দিল্লির ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকান পরিদর্শনের মাধ্যমে দিওয়ালির উৎসব পালন করেন। নিজের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করে গান্ধি জানান, তিনি ইমারতি এবং বেসন লাড্ডু বানানোর চেষ্টা করেছিলেন।

এক্সে গান্ধি বলেন, ‘পুরোনো দিল্লির বিখ্যাত ও ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে আমি ইমারতি এবং বেসন লাড্ডু তৈরির চেষ্টা করলাম। এই শতবর্ষ প্রাচীন নামী দোকানের মিষ্টতা আজও একই রকম—শুদ্ধ, ঐতিহ্যবাহী এবং মন ছুঁয়ে যাওয়া। দিওয়ালির আসল মিষ্টতা কেবল থালাতেই নয়, সম্পর্ক এবং সমাজের মধ্যেও নিহিত।’

জনসাধারণকে আমন্ত্রণ জানিয়ে গান্ধি তাঁর পোস্ট শেষ করেন, ‘আপনারা সবাই কীভাবে আপনাদের দিওয়ালি উদযাপন করছেন এবং কীভাবে এটিকে বিশেষ করে তুলছেন, আমাদের জানান।’

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর