ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর উদ্যোগ শুভেন্দু অধিকারীর

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:১০ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ'র হাতে জমি তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রোববার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের নতুম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এছাড়া জনগণনা শুরু করা, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের যুক্ত হওয়া এবং সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এদিকে, আজ আরও দুটি বৈঠকে অংশ নেবেন শুভেন্দু। এসব বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম কর্মদিবস উপলক্ষে রোববার থেকেই নবান্নে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে, রাজ্যের বিজেপি কার্যালয়ে পৌঁছে সভাপতি শমীক ভট্রাচার্যের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ  নিয়েছেন শুভেন্দু  অধিকারী। 

এর আগে, গত ৪ মে প্রকাশিত রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। রাজ্যের ২৯৪ বিধানসভা আসনের মধ্যে ২৯৩ আসনের ফলাফলে দেখা যায়, বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে ২০৭টি আসনে। তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। এর মধ্য দিয়ে রাজ্যে  ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমাপ্তি ঘটল।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর