শুভেন্দু অধিকারীর সহকারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:২৪ পিএম

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী দল। রোববার উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেপ্তার করা হয় তাদের। 

চন্দ্রনাথ হত্যার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল আততায়ীদের খোঁজে উত্তরপ্রদেশ ও বিহারে অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে পেশাদার শুটার রয়েছেন বলে জানা গেছে। 

পুলিশ সূত্র জানিয়েছে, আটক ময়ঙ্ক এবং ভিকিকে বিহারের বক্সার থেকে  আটক করা হয়েছে। রাজকে ধরা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে। আজ সোমবার এই তিনজনকে আদালতে তোলা হবে। 

প্রসঙ্গত, গত ৬ মে রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়। এতে ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়। তাঁর গাড়ির চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অন্তত দেড় মাস আগে থেকে চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ  নিয়েছেন শুভেন্দু  অধিকারী।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর