উত্তরপ্রদেশে ঝড়–বৃষ্টিতে প্রাণহানি ১০০ ছাড়াল

আপডেট : ১৫ মে ২০২৬, ০৯:৩৩ এএম

ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ঝড়, বজ্রপাত ও ভারি বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। আহত হয়েছে অন্তত ৫৯ জন।

রয়টার্স জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও প্রতাপগড় জেলায়। এরমধ্যে প্রয়াগরাজে প্রাণ গেছে ২১ জনের।

বিভিন্ন জেলায় কয়েক ঘণ্টার ঝড়ে বদলে যায় পুরো পরিস্থিতি। বুধবার রাতভর ঝড়-বৃষ্টিতে বহু গাছ উপড়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে যায় ও কয়েক শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ প্রাণহানি গাছচাপা পড়ে, দেয়াল ধসে অথবা বজ্রপাতে হয়েছে।

স্থানীয় একজন বলেন, আমরা কয়েকজন টিনের চালের ওপর কাজ করছিলাম, এমন সময় প্রচণ্ড বাতাস আমাদের উড়িয়ে নিয়ে যায়।

উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার হৃষিকেশ ভাস্কর যশোদ বলেন, মৃত্যুর প্রধান কারণ হলো ঝড়। বেশিরভাগই মানুষই ঝড়ে ধসে পড়া দেয়ালের নিচে বা গাছের নিচে পড়ে মারা গেছেন।

গ্রীষ্মকালীন ঝড় উত্তর ভারতে নতুন নয়, তবে এবারের দুর্যোগকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহগুলোর একটি।

এরই মধ্যে নিহতদের পরিবারের কাছে দ্রুত সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর