ককরোচ পার্টির প্রধান অভিজিৎ আবারও আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ জানিয়েছে, বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেখানে যোগ দিতে

যাওয়ার কিছু ক্ষণ আগে বাড়ি থেকে আটক করা হল অভিজিৎকে। যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়েছে নেহা বোরাকেও।

গত শনিবার যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক হন অভিজিৎ। দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সেই কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। মুম্বাই থেকে দিল্লিতে বিমান নামতেই তার ভেতর থেকে আটক করা হয় তাকে। 

আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন অভিজিৎ। কিন্তু তার আগেই সিজেপির প্রধানের দিল্লির বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী।

বৃহস্পতিবার ককরোচ পার্টিকে হুঁশিয়ারি দিয়ে দিল্লি পুলিশ বলেছিল, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস চত্বরে চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কড়া পদক্ষেপ করা হবে। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ জানিয়েছে, ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ছাড়ের তালিকায় দিপকে রয়েছেন কি না, স্পষ্ট নয়। 

বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে ভারতের রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। বিবিসির...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।  আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর