প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 

১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক সিজেপির

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দিয়েছে সিজেপি।

শিবাজি পার্কের সমাবেশের সিজেপি নেতা অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিইসি সরে না দাঁড়ালে পুরো দেশের তরুণ প্রজন্ম ‘চলো দিল্লি’ ডাকে সাড়া দিয়ে যন্তর মন্তর টু পয়েন্ট জিরো আন্দোলন গড়ে তুলবে। 

সমাবেশে ভোটার তালিকা বেশকিছু অভিযোগ তুলেন তিনি। একইসাথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে দেশের সব নাগরিককে এই 
আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে এক্সে পোস্ট করেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। 

এদিকে, আরেক সিজেপি নেতা অজিঙ্কা শিণ্ডে জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এখন পর্যন্ত এ বিক্ষোভ থেকে অন্তত ৭০০ জনকে আটক করা হয়েছে।

 

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ আর ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে অবশেষে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
ময়মনসিংহে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত সাতজনকে জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের একই পরিবারের চারজন রয়েছে। এছাড়াও...
রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে বাস টার্মিনাল স্থানান্তর হবে বলে...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর