রাস্তার ব্যারিকেড সরাতে হবে, ইন্টারনেট বন্ধ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

ভারতের নয়াদিল্লির রাস্তায় থাকা সব ব্যারিকেড সরাতে হবে। বন্ধ করা যাবে না ইন্টারনেট পরিষেবা। রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে। পুলিশের নিরাপত্তা নিয়ে হওয়া আবেদনে এমনই নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং দিল্লি পুলিশকে আদালত বলেন, অযথা প্রয়োজন ছাড়া ব্যারিকেড সরান। মানুষকে অবাধে যাতায়াত করতে দিন।

‘যন্তর মন্তর ২.০’— ককরোচ জনতা পার্টি এবং কিছু রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার ‘অভেদ্য দুর্গ’-এ পরিণত হয়েছিল দিল্লি। দিকে দিকে বসেছিল ব্যারিকেড, বন্ধ করা হয়েছিল যন্তর মন্তর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার ইন্টারনেট পরিষেবা, ব্যাহত হয় রেল এবং মেট্রো পরিষেবা।

পুলিশের এই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে রোববার বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে।

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলায় কেন্দ্রকে নোটিস দিয়েছে। একই সঙ্গে আদালত জানান, দিল্লির রাস্তায় ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করতে হবে। অতিরিক্ত বলপ্রয়োগ, অবৈধ ভাবে আটক বা ‘নেমট্যাগ’ ছাড়া পুলিশকর্মীদের রাস্তায় থাকার মতো অভিযোগ উঠেছে। এটা বিধিবদ্ধ কর্তব্যের লঙ্ঘন নিয়ে জবাব দিতে হবে কর্তৃপক্ষকে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিনই এই বিষয়গুলি শোনা হবে।

শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে শুনানি করেন মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে বলেন, ‘সংবিধানে নাগরিকদের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনকারীদের নির্ধারিত প্রতিবাদস্থলে পৌঁছোতেই দেওয়া হয়নি। বাধা দেওয়া হয়েছে। টেনেহিঁচড়ে তোলা হয়েছে প্রিজন ভ্যানে। অনেককে অবৈধভাবে আটক করে পুলিশ।’

শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে অবৈধ জমায়েত রুখতে ১৬৩ ধারা জারি করা হয়েছিল। দিল্লি পুলিশের সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে বিচারপতি বাগচীর বেঞ্চ। তারা জানান, আদালত চত্বরের ভেতরে এবং আশপাশে যদি ১৬৩ ধারা জারির নির্দেশ দেওয়া বোর্ড থাকে, তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালতে যাতায়াতে যাতে কোনও বাধা না থাকে তা নিশ্চিত করতে হবে পুলিশকে।

সিজেপি-র ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির কারণে রাজধানীতে বড়সড় জমায়েতের আশঙ্কা করে শুক্রবার রাত থেকেই পদক্ষেপ শুরু করে কেন্দ্রীয় সরকার। রাশ টানা হয় ট্রেন, মেট্রোর যাত্রায়। শনিবার দিল্লি জুড়ে অনেক মেট্রো স্টেশনই বন্ধ রাখা হয়। দিল্লিগামী অনেক ট্রেন বাতিল করা হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে কোনো একসময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ খবর। 
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে সিজেপি। তাদের কোথায় রাখা...
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আজ আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিলের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের কথা...
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
হলিউডের কাজ হাতছাড়া, এজেন্সির সতর্কবার্তা! ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা অধরা খান। পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবের অভিযোগ...
বাংলাদেশ কিংবা সারা বিশ্বের প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে তাঁদের বাবা-মায়ের ত্যাগের গল্প আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর