দিল্লিতে থামছে না ধরপাকড়, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে দ্বিতীয় দিনেও ধরপাকড় চালিয়েছে পুলিশ। রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা।

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে দ্বিতীয় দিনেও ধরপাকড় চালিয়েছে পুলিশ। রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা।

এর আগে শনিবার বিক্ষোভের সময়ও তাকে একবার আটক করেছিল পুলিশ; তবে পরে ছেড়ে দেয়। 

ব্যাপক ধরপাকড়ের পরও থামছে না দিল্লিতে ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন। রোববারও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের টেনেহিঁচড়ে বাসে তুলে নেন নিরাপত্তাকর্মীরা। তাদের অনেকের শরীরে দেখা গেছে আঘাতের চিহ্ন। 

এক আন্দোলনকারী বলেন, ‘এই স্বৈরাচার টিকবে না। যেভাবে আন্দোলনকারীদের আটক এবং গণতন্ত্রের ওপর আঘাত করা হচ্ছে, আমরা তাদের ছাড় দেব না। প্রতি মুহূর্তে, রাজপথে থাকব। স্বৈরাচারকে ভয় করি না। সিইসির পদত্যাগ, নির্বাচন কমিশনের সংস্কার ও গণতন্ত্র রক্ষার দাবি জানিয়ে যাব।’

সিজেপির কর্মসূচি ঘিরে যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। রোববার সকালে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও স্টেশন ঘিরে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপের বিপক্ষে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, একান্ত প্রয়োজন না হলে সব ব্যারিকেড সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আটকের একদিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুক্তি পেয়েছেন সিজেপির অভিজিৎ দিপকেসহ ৩ নেতা। এক বছর শান্তি বজায় রাখার শর্তে মুক্তি পান দিপকে। মুক্তি পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভীতু বলে আখ্যা দেন তিনি। 

পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, ‘নরেন্দ্র মোদি ভারতের জন্য লজ্জার। ৭২ ঘণ্টায় দেশ যে স্বৈরতন্ত্র দেখেছে তা ১৯৭৫ সালকেও ছাড়িয়ে গেছে। আমাদের লড়াই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, কিন্তু নরেন্দ্র মোদি তা নিজের বিরুদ্ধে নিয়ে গেছেন। তিনি প্রমাণ করেছেন, যে কোরেই হোক জ্ঞানেশ কুমারকে রক্ষা করবেন।’
 
এর আগে মুক্তি পান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার দাবি, আটক নয়, অপহরণ করা হয়েছিল তাকে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে কোনো একসময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ খবর। 
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে সিজেপি। তাদের কোথায় রাখা...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
সীমিত রুট ও প্রচারের ঘাটতি আর যাত্রী না পাওয়ায় ধুঁকছে নারীদের জন্য বিশেষায়িত পিংক বাস সেবা। ১৮ আগস্ট চালুর পর থেকেই পরিচালন সংস্থা বিআরটিসির লোকসান প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর