মোদি সরকার বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টায়: অভিজিৎ দীপকে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসি বাংলার। 

এক্সে অভিজিৎ দীপকে বলেন, ‘সিজেপিকে যখন বিক্ষোভের অনুমতি দেওয়া হলো, তখনই অনেক মানুষ ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করেন যে বিজেপিই আমাদের সেখানে পাঠিয়েছে। গতকাল ইন্ডিয়া ব্লক বড় ধরনের বিক্ষোভ করেছে, কিন্তু ১০ই অক্টোবর আমরা যে ধরনের পুলিশি পদক্ষেপ দেখেছিলাম, এবার তেমন কিছু হয়নি।’

তিনি আরও বলেন, ‘এভাবেই সরকার আমাদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে। ভিন্ন ভিন্ন বিক্ষোভের ক্ষেত্রে ভিন্ন আচরণ করে তারা এমন মানুষদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে, যারা শেষ পর্যন্ত একই উদ্দেশ্যে লড়াই করছে।’

অভিজিৎ বলেন, ‘আমি শুধু সবার প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই কৌশলগুলো বোঝার চেষ্টা করুন। আজ তারা একটি বিক্ষোভের অনুমতি দিতে পারে, আবার অন্যটি দমন করতে পারে। আগামীকাল তারা উল্টোটাও করতে পারে। তাদের লক্ষ্য হলো, যারা ক্ষমতায় আছে তাদের প্রশ্ন করার বদলে আমরা যেন একে অপরকে সন্দেহ করতে থাকি।’

সিজেপির প্রতিষ্ঠাতা বলেন, ‘ষড়যন্ত্রতত্ত্বকে আমাদের বিভক্ত করার সুযোগ দেবেন না। যখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো উচিত, তখন নিজেদের মধ্যে লড়াইয়ের ফাঁদে পা দেবেন না।’

শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে দ্বিতীয় দিনেও ধরপাকড় চালিয়েছে পুলিশ। রামকৃষ্ণ আশ্রম...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে সাজানোর চেষ্টা চলছে। এজন্য ইংরেজি মাধ্যমে শিক্ষার সব কিছুকে একই...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর