আমরা যুদ্ধে নেমেছি: নেতানিয়াহু 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম

'হে ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধে নেমেছি। এবার কোনো অভিযান নয়, মহড়া নয়, যুদ্ধ।’ 

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এর পর ইসরায়েলের বাসিন্দাদের এই বার্তাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামলার পর হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'আমরা আল-আকসা রক্ষার জন্য মর্যাদার যুদ্ধ করছি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় প্রবেশ করা ইসরায়েলের সেনারা এরই মধ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। দক্ষিণের দিকে বেশিরভাগ সেনা গেছেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাজারি এ তথ্য জানান। 

ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া ইসরায়েলে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ইতালি ও জার্মানি।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপনকারী ও দখলদার সৈন্যদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরক্ষার অধিকার রয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে তিনি বাহিনীর সঙ্গে আলাপ করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। 

ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। 

এ হামলায় ৬ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিন। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনের একজন নিহত হন।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ইউক্রেনে এখন নতুন একজন নেতা দরকার বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর