মিসরে পুলিশের গুলিতে ২ ইসরায়েলি নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:০৬ পিএম

গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলছে। এর মধ্যেই এবার শোনা গেল, মিসরে পুলিশের গুলিতে মারা গেছেন ২ ইসরায়েলি পর্যটক। এ ছাড়া গুলিতে মিসরের এক নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। 

মিসরের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা বলছে, দেশটির আলেকজান্দ্রিয়া এলাকায় ইসরায়েলি পর্যটকদের টার্গেট করে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে তিনজন নিহতের প্রাথমিক তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।

এক্সট্রা নিউজ নামের মিসরের একটি টেলিভিশন চ্যানেল বলছে, আলেকজান্দ্রিয়ার পম্পেই পিলারের পাশেই এই ঘটনা ঘটে। পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন। যে পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছেন, তাঁকে আটক করা হয়েছে। 

এদিকে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। ইসরায়েলে হামাসের রকেট হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০০ জন নিহত হয়েছেন। আহত ২ হাজারের বেশি। ফিলিস্তিনে মারা গেছেন ৩১৩ জন, আহত ২ হাজারের বেশি।

হামাসের পাশে থাকার কথা জানিয়েছে আরেক গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর