গাজার অর্ধেক মানুষ অনাহারে: জাতিসংঘ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম

ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণে গাজায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। সেখানকার অর্ধেক মানুষ অনাহারে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ভূখণ্ডটির প্রতি ১০ জনে নয় জনই প্রতিদিন খাবার পায় না।

যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভেটোর পর গাজায় তীব্র হয়েছে ইসরায়েলের আগ্রাসন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। একে বিপর্যয়কর ও অসম্মানজনক বলে নিন্দা জানিয়েছে তারা। মার্কিন ভেটোর নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। একইসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ৪৮ হাজার ৭৮০ জন। 

রাতভর মধ্য গাজার আল-জাওয়াইদা ও নুসাইরাত, দক্ষিণে রাফাহ ও খান ইউনিস এবং উত্তরে গাজা শহরে বহু মানুষের প্রাণহানি হয়েছে।

হামাসের সুড়ঙ্গ রয়েছে অভিযোগ তুলে বুধবার থেকে খান ইউনিসে হামলা জোরদার করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস নির্মূলে বাড়ি বাড়ি গিয়ে লড়াই চালাচ্ছে তারা। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া গোলাবর্ষণের পর থেকে হাসপাতালে বেড়েছে হামলার শিকার মানুষের সংখ্যা।

গেল এক সপ্তাহে বিভিন্ন স্কুল ও হাসপাতালকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামাস কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা বলছে, একদিনে মধ্য ও দক্ষিণ গাজার হাসপাতালে ১৩৩ মরদেহ আনা হয়েছে।

গাজায় হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে পশ্চিম তীরে সহিংসতা বাড়িয়েছে ইসরায়েল। এ পর্যন্ত পশ্চিম তীরে আড়াইশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর