গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৫

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে আগুন লেগে দুই শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৩২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান গাজার আল-কুয়েতি হাসপাতালের চিকিৎসকেরা।

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে আগুন লেগে দুই শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৩২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান গাজার আল-কুয়েতি হাসপাতালের চিকিৎসকেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকর্মীরা বিবিসিকে জানান, তারা আল-নাজাত ক্যাম্প থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন। কয়েক মাস ধরে এখানে শত শত বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলাটি ছিল আল-মাওয়াসি এলাকার একটি তাঁবু লক্ষ্য করে। এরপর আল-কুয়েতি  হাসপাতালের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল একজন হামাস সন্ত্রাসী। তাদের দাবি, এর আগে বুধবার রাফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলায় পাঁচ সেনা আহত হওয়ায় এই আক্রমণ চালানো হয়েছে। 

গাজা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর