মধ্যপ্রাচ্যে সবার আগে রোজা শুরুর তারিখ জানাল ওমান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশের সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মধ্যে সবার আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে। একই সঙ্গে বুধবার ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে।

ওমানের কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শাবান মাসের ২৯ তারিখে দেশের সব অঞ্চলে চাঁদ সূর্যাস্তের আগেই অথবা সূর্যাস্তের সময় অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। ধর্মীয় ও বৈজ্ঞানিক দুই দিক বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সৌদি আরবের সর্বোচ্চ আদালত নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে আগেই জানানো হয়েছিল, মঙ্গলবার চাঁদ দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

ইরান এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটির কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এ পর্যন্ত যেসব দেশ রোজার মাস শুরুর তারিখ ঘোষণা করেছে, সেগুলো হলো— ওমান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ফ্রান্স, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান। সব দেশেই রমজান শুরু হবে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি।

বাংলাদেশে আজ শাবান মাসের ২৮ তারিখ চলছে। বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর রমজান শুরুর তারিখ ঘোষণা করা হবে।

পাকিস্তান ও ভারতও একইভাবে চাঁদ দেখার ভিত্তিতে বুধবার সিদ্ধান্ত জানাবে। দুই দেশেই রোজা শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি অথবা শুক্রবার ২০ ফেব্রুয়ারি।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, তেল স্থাপনার আশপাশের এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর