ইরান যুদ্ধে নতুন মোড়: বন্ধের ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:১৯ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি সংঘাতে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে মাসব্যাপী চলা এই সংঘাত নতুন মোড় নিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার এক দিন পরই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে। ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝপথে আটকে দিয়েছিল ইসরায়েল। তবে ২০২৪ সালের জুলাইয়ে দৃশ্যপট পাল্টে যায়। ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ভেদ করে একটি হুতি ড্রোন তেল আবিবে আঘাত হানে। এতে একজন নিহত হন।

ইসরায়েলে হুতিদের হামলায় বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরির সম্ভাবনা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেয় বা হামলা করে, সেটি বড় মাথাব্যথার কারণ হতে পারে।

যুদ্ধ শুরুর পর বিশ্ববাণিজ্যের একটি বড় পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ফলে এই পথ এড়িয়ে সৌদি আরব লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশ্যে পাঠানো এই তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে যাতায়াত করে।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে যাতায়াত করা জাহাজগুলোতে প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এতে অন্তত ৩০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে; ছিনতাই হয়েছে অন্তত একটি। সে সময় এই হামলার ফলে বাব আল-মানদাব প্রণালি ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় ৫০ শতাংশ কমে যায়।

হরমুজ প্রণালির সঙ্গে সঙ্গে যদি হুতিরা লোহিত সাগরের পথটিও বন্ধ করে দেয়, তবে বিশ্ববাণিজ্যে এর ফল হবে বিপর্যয়কর।

হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘুদের (জাইদি সম্প্রদায়) প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর বর্তমানে তারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে শুক্রবার রাতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এমন একসময়ে এই হামলা হলো, যখন দেশটি টানা চার সপ্তাহ ধরে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে।

দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে বিপুলসংখ্যক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

সৌদি আরবের রিয়াদ অভিমুখে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতির’ খবর পাওয়া গেছে।

যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। টানা চার সপ্তাহ ধরে দরপতনের শিকার হয়ে মার্কিন শেয়ারবাজারের তিনটি প্রধান সূচকই শুক্রবার নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে।

জেরুজালেমে অবস্থানরত সংবাদ বিশ্লেষকদের মতে, হুতিদের এই সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিল।

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর