উপসাগরীয় ৩ দেশের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। ইরানে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা পুনরাবৃত্তি হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে তাদের হামলা আরও জোরদার করার ঘোষণা।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার আইআরজিসি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। 

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা পুনরাবৃত্তি হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে তাদের হামলা আরও জোরদার করা হবে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন লাগে।

এর আগে গত শনিবার ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধে উপসাগরীয় দেশগুলোর বেশ কয়োকটি পেট্রোকেমিক্যাল স্থাপনাকে টার্গেট করার ঘোষণা দিয়েছিল তেহরান। মার্কিন বাহিনীকে আগ্রাসন চালাতে সহায়তার অভিযোগে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় আইআরজিসি। 

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর