ইসরায়েল-লেবানন বৈঠকে যা হলো

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি বৈঠক করেছে ইসরায়েল ও লেবানন। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে রাষ্ট্রদূত পর্যায়ের শান্তি আলোচনা শেষে এক বিবৃতিতে জানানো হয়, সরাসরি আলোচনা শুরুর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় ৩৫ জন নিহত হয়েছে। 

মঙ্গলবারের এই বৈঠকের মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় পর ইসরায়েল ও লেবানন উচ্চ পর্যায়ের সরাসরি কোনো বৈঠকে অংশ নিল। নিজেদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা এই দেশ দুটি এর আগে ১৯৯৩ সালে সর্বশেষ নিজেদের মধ্যে সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিল। দীর্ঘদিনের শত্রুতা ও অঘোষিত যুদ্ধাবস্থার পর এই আলোচনাকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই শান্তি আলোচনায় অংশ নেন দুই দেশের রাষ্ট্রদূতরা। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচনাকে দুই পক্ষই গঠনমূলক ও ইতিবাচক মতবিনিময় হিসেবে উল্লেখ করেছে।

বৈঠকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানায় ইসরায়েল। অন্যদিকে, যুদ্ধবিরতি ও মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের আহ্বান জানায় লেবানন। 

বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট সময় ও স্থানে সরাসরি আলোচনা শুরু করতে রাজি হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্র জানায়, যেকোনো শান্তিচুক্তি দুই দেশের সরকারের মধ্যেই এবং ওয়াশিংটনের মধ্যস্থতায় হতে হবে। 

যুক্তরাষ্ট্র বলছে, এই আলোচনার মাধ্যমে লেবাননের পুনর্গঠন, অর্থনৈতিক উন্নতি এবং বিনিয়োগের সুযোগ বাড়তে পারে। তবে স্থায়ী সমাধান ও সমঝোতায় অগ্রগতির জন্য আরও সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে, এই বৈঠককে একটি ব্যর্থ উদ্যোগ বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবানন সরকারকে আলোচনা থেকে সরে আসার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। আলোচনার মাঝেই দুই দেশের সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে ২ হাজার ৮০ জন নিহত হয়েছেন। 

এদিকে এক যৌথ বিবৃতিতে, লেবাননে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ আরও ছয়টি দেশ।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর