লেবাননে জাতিসংঘের বাহিনীর ওপর হামলা, ফরাসি সেনা নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম

লেবাননে এবার হামলার মুখে পড়েছে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে সংঘটিত এই হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য সামনে এসেছে।

এদিকে, ইউনিফিলের এক বিবৃতিতে হামলার ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, দক্ষিণ লেবাননের একটি সড়কে বিস্ফোরক সরানোর সময় তাঁদের একটি টহল দল ‘রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র পক্ষের হালকা অস্ত্রের গুলির মুখে পড়ে’।

লেবানন সরকারকে এই হামলার ঘটনাটি তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন এই বাহিনী। তদন্ত শেষে এই অপরাধের জন্য দোষীদের খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনার কথাও বলা হয়েছে।

এদিকে, এই হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই ‘তাৎক্ষণিক তদন্ত’ শুরুর নির্দেশনা প্রদান করেছেন। তবে এই ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি। 

এই হামলায় ফ্রান্সের এক সেনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি জানান, লেবাননে ইউনিফিল মিশনে অংশ নেওয়া একজন ফরাসি সৈন্য আজ সকালে দেশটির দক্ষিণে নিহত হয়েছেন।

শনিবারের এই হামলায় আরও তিনজন সৈন্য আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। 

এক্স পোস্টে মাখোঁ আরও জানান, প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হচ্ছে যে, হেজবুল্লাহ এই ঘটনার জন্য দায়ী। হামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, জাতিসংঘের বাহিনীর ওপর চালানো এই হামলায় তাঁদের কোনো হাত নেই বলে জানিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে রাখা শেষ সেতুটিও ভেঙে দেয় ইসরায়েল। সেদিন লেবাননের কাসমিয়েহ এলাকায় হামলা চালিয়ে ব্রিজটি ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

লিতানি নদীর ওপর থাকা পারাপারের শেষ এই সেতুটি ধ্বংস হওয়ায় লেবানন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এর ফলে দক্ষিণের কয়েক হাজার মানুষ গুরুত্বপূর্ণ সহায়তা ও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বর্তমানে এই অঞ্চলটি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন।

উল্লেখ্য, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনার অংশ হিসেবেই লিতানি নদীর ওপর থাকা শেষ সেতুটি ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে লেবাননের দক্ষিণাঞ্চল বাকী ভূখণ্ড থেকে আলাদা হয়ে গেছে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর