মধ্যপ্রাচ্য: যুদ্ধবিরতিও যেখানে যুদ্ধ থামাতে পারে না

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যেখানে যুদ্ধ আর যুদ্ধবিরতি যেন একসাথে হাত ধরাধরি করে চলে। গাজায় যুদ্ধবিরতির মাঝেও ইসরারেলি হামলায় থেমে নেই ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। ইরানের আকাশে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের উড়ে বেড়ানো আপাতত থামলেও হরমুজ প্রণালি ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ‘এই বাড়ে তো এই হ্রাস পায়’ অবস্থা।

এদিকে, বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। অথচ ২৪ ঘন্টা যেতে না যেতেই যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে দেশ দুটি।

শুক্রবার লেবাননের দক্ষিণের ইয়াতের ও কাফরা শহরে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। তাদের দাবি, এসব রকেট লঞ্চার ইসরায়েলি সেনা ও সাধারণ নাগরিকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। 

এদিকে, পাল্টা হামলায় রামিয়াহ এলাকায় ইসরায়েলের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল বেসামরিক ঘরবাড়ি ধ্বংস করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে দাবি তাদের। 

হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবানন থেকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে ইসরায়েল হামলা চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ২ মার্চ ইরানের পক্ষে ইসরায়েলে হামলা চালানোর মধ্য দিয়ে যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ। এরপর লেবাননে একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

সাম্প্রতিক এই সংঘাতে ইসরায়েলের হামলায় ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে লেবাননে। পাশাপাশি দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখের বেশি অধিবাসী।

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর