ইরাকে শিয়া গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে সৌদি আরব

আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:০৬ পিএম

প্রথমে সংযুক্ত আরব আমিরাত, পরে সৌদি আরব – দুটি দেশ থেকেই যুদ্ধের সময়ে গোপনে ইরানে হামলা চালানোর খবর সম্প্রতি উঠে আসে। কিন্তু নতুন খবর বলছে, সৌদি আরব আসলে ইরানে নয়, ইরাকে শিয়া মিলিশিয়াদের ওপর হামলা চালিয়েছে।

ইরাকে তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল সৌদি আরব। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে হামলা চালানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যেই এই হামলা হয়। তবে এই হামলাগুলোর বিষয়টি দীর্ঘ সময় আড়ালেই ছিল।

পশ্চিমা কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, ইরাক সীমান্তের কাছে ইরান-সমর্থিত মিলিশিয়া লক্ষ্যবস্তুতে হামলা চালায় সৌদি বিমানবাহিনী।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার আগে কিছু হামলা হয়। সূত্রগুলো জানায়, যেসব জায়গা থেকে সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, সেগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর