লেবাননের পাঁচভাগের একভাগ ভূখণ্ড ইসরায়েলের দখলে

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে শনিবার রাতেই লেবাননের অভ্যন্তরে অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একইসাথে লেবাননের প্রায় পাঁচভাগের একভাগ ভূখণ্ড এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, শত্রু বিমান অনুপ্রবেশের সতর্কবার্তা দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে সন্দেহজনক দুটি আকাশপথে আসা বস্তুর আঘাত শনাক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত তদন্ত ও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

হিজবুল্লাহর পক্ষ থেকে লেবানন থেকে ছোড়া সন্দেহভাজন তিনটি ড্রোন পৃথক পৃথক ঘটনায় উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল-হিজবুল্লাহ এই সংঘাতে এ পর্যন্ত লেবাননে ৩ হাজার ৭০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া...
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যকার নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম ওই চুক্তিকে ইসরায়েলের...
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে এতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের কোনো বাধ্যবাধকতার কথা উল্লেখ...
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর