কাঠামোগত চুক্তি স্বাক্ষর করল ইসরায়েল-লেবানন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৫:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে এতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের কোনো বাধ্যবাধকতার কথা উল্লেখ নেই। এতে চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে আলোচনা শুরুর প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন।
চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনীকে পুরো দেশের নিরাপত্তা ও সার্বভৌম নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে হিজবুল্লাহসহ রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে হবে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এই লক্ষ্যে দুটি পাইলট জোন নির্ধারণ করা হয়েছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা এখনো আইডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি হিজবুল্লাহও।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর