সৌদি আরবের একাধিক তেল স্থাপনায় ড্রোন হামলা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের আকাশসীমায় সৌদির ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি।

এদিকে ইরাকের ভূখণ্ড থেকে সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া সব কটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে চালকবিহীন উড়োজাহাজ ও ড্রোন পাঠানো হয়েছিল, যার সব কটি প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। উপযুক্ত সময় ও স্থানে এ হামলার জবাব দেওয়ারও অধিকার রয়েছে তাদের।

হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে হুতিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত, পাকিস্তান, সিরিয়া ও ওমান।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর