ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ। গতকাল শনিবার টেলিগ্রামে ভিডিও প্রকাশ করে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ। গতকাল শনিবার টেলিগ্রামে ভিডিও প্রকাশ করে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি তাঁর আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাঁকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই মার্চের শুরুর দিকে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস। তবে এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি তাকে। এমনকি বাবা আলী খামেনির জানাজাতেও অনুপস্থিত ছিলেন মোজতবা খামেনি।

মক্কা চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দেবে না বলে সতর্ক করেছে ইরান। তেহরানের আইনপ্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, নিরাপত্তা চাইলে সৌদি আরবকে তাদের নীতি পরিবর্তন করতে হবে।
যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এর ফলে এক দেশে আক্রমণ হলে বাকি ২ দেশে হামলা হিসেবে বিবেচনা করা হবে। শুক্রবার মক্কায় ৩ দেশের নেতারা এ চুক্তিতে সই করেন। মধ্যপ্রাচ্যে...
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে, ততই কঠিন হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই সংঘাতের সমাপ্তির পথ খুঁজে বের করা। দ্রুত বিজয়ের প্রত্যাশা নিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন...
ইরানের পার্লামেন্টের একটি কমিটি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  
আগামী ১৬ আগস্ট থেকে বড় আকারে ফ্যামিলি কার্ড প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। এবার কি সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে আঞ্চলিক দুই পরাশক্তি—সৌদি আরব এবং ইরান? ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, লোহিত সাগরে তেলবাহী...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকদের সামনে এসেছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এই...
লোডিং...

এলাকার খবর