যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সৌদি, তুরস্ক ও পাকিস্তান, হামলা হলেই জবাব দেবে ৩ দেশ

যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এর ফলে এক দেশে আক্রমণ হলে বাকি ২ দেশে হামলা হিসেবে বিবেচনা করা হবে। শুক্রবার মক্কায় ৩ দেশের নেতারা এ চুক্তিতে সই করেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে চুক্তিটির মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা গভীর করলো তিন দেশ।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম

যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এর ফলে এক দেশে আক্রমণ হলে বাকি ২ দেশে হামলা হিসেবে বিবেচনা করা হবে। শুক্রবার মক্কায় ৩ দেশের নেতারা এ চুক্তিতে সই করেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে চুক্তিটির মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা গভীর করলো তিন দেশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার মক্কায় চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩ দেশের যে কোনো এক দেশের ওপর হামলা হলে, তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য হবে। প্রায় এক বছর আলোচনার পর চুক্তিটি সম্পন্ন হয়েছে। 

পাকিস্তান কয়েক দশক ধরে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে তুরস্ক-পাকিস্তান যুদ্ধজাহাজ ও প্রশিক্ষণ বিমান বিনিময় করেছে। এর আগে, ২০২৩ সালে তুরস্কের ড্রোন কিনতে সম্মত হয় রিয়াদ, যাকে আঙ্কারা তাদের বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানি চুক্তি বলে অভিহিত করে।

আল জাজিরার প্রতিবেদন বলছে- এ চুক্তি মূলত ৩টি বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে একত্রিত করেছে, যা এ অঞ্চলে একটি ভিন্ন নিরাপত্তা কাঠামোর সূচনা করেছে। যেখানে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার, অভিজ্ঞ সামরিক বাহিনী এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করবে। ন্যাটোর সদস্য তুরস্কের রয়েছে উন্নত ড্রোন ও যুদ্ধাস্ত্র। আর সৌদি আরবের আছে অর্থনৈতিক শক্তি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষামূলক হলেও এ ধরনের চুক্তি অন্য ক্ষেত্রেও সুবিধা দেয়। বিশেষ করে, রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও মত তাদের। এর আগে ২০২৫ সালে যৌথ প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেয় সৌদি আরব ও পাকিস্তান।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে, ততই কঠিন হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই সংঘাতের সমাপ্তির পথ খুঁজে বের করা। দ্রুত বিজয়ের প্রত্যাশা নিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন...
পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের...
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালাচলের পথ নিয়ে প্রাথমিক সমঝোতার পর চূড়ান্ত একটি চুক্তির পথে ইরান ও ওমান। মতভেদ থাকা বিষয়গুলো পর্যালোচনার পর শিগগিরই চুক্তি ঘোষণা করা হতে পারে। আর প্রাথমিক সমঝোতা অনুযায়ী...
খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। মার্কিন অভিযানে...
সাকিবের গতকালের সাক্ষাৎকারের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। আমিনুল হক আরও জানিয়েছেন, সাকিবের এখন স্বাভাবিক...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে আজাদ হোসেন (৩৪) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর গলায় দড়ি প্যাঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে...
দক্ষিণ ঢাকার প্রায় সব ওয়ার্ডেই ময়লার টাকা নেওয়া হয় নির্ধারিত চাঁদার চেয়ে বেশি। কোনো হুঁশিয়ারিতেই কান দিচ্ছেন না ঠিকাদাররা। এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় হচ্ছে তাদের। যেখান থেকে মাত্র ১২ কোটি...
সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লোডিং...

এলাকার খবর