এবার নিজ দেশেই বিপাকে নেতানিয়াহু

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

ইসরায়েলে এবারের নির্বাচনী প্রচারে অনেকটাই আড়ালে গাজা যুদ্ধ বা দ্বি-রাষ্ট্র সমাধান। বরং ভোটারদের কাছে প্রাধান্য পাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব, গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ ও বিচার বিভাগের স্বাধীনতার মতো অভ্যন্তরীণ ইস্যু। ফলে ২৭ অক্টোবরের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের ভোট নয়; ইসরায়েল ভবিষ্যতে কেমন রাষ্ট্র হিসেবে এগোবে, সেই প্রশ্নেরও পরীক্ষা।

একসময় ইসরায়েলের নির্বাচনী রাজনীতিতে বড় প্রশ্ন ছিল ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক ও দ্বি-রাষ্ট্র সমাধান। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা ও হামলা-পরবর্তী যুদ্ধে সেই বিতর্ক অনেকটাই গুরুত্ব হারিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের মূলধারার রাজনৈতিক আলোচনায় এখন প্রাধান্য পাচ্ছে ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা ও এর দায় কার, সেই প্রশ্নটি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকা নিয়েও রয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য সরকারের জবাবদিহি প্রয়োজন।

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার পাশাপাশি ২০২৩ সালের বিচার বিভাগীয় সংস্কার নিয়েও রয়েছে তীব্র বিরোধিতা। সমালোচকদের অভিযোগ, এর মাধ্যমে সরকারের ক্ষমতা বাড়ানো ও বিচার বিভাগের নিয়ন্ত্রণ কমানোর চেষ্টা করা হয়েছে। বিরোধীদের কাছে এবারের নির্বাচন তাই শুধু ক্ষমতার পালাবদল নয়; গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারেরও সুযোগ।

আরেকটি বড় ইস্যু আল্ট্রা-অর্থোডক্স বা হারেদি ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ। দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষায় নিয়োজিত এই জনগোষ্ঠীর বড় অংশ সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে ছাড় পেয়ে আসছে। কিন্তু গাজা, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে দীর্ঘ সামরিক অভিযানের কারণে এ নিয়ে ইসরায়েলি সমাজে ক্ষোভ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, এ ইস্যুতে ধর্মনিরপেক্ষ নাগরিকদের সঙ্গে ধর্মীয় গোষ্ঠীগুলোর বিভাজন আরও স্পষ্ট ও গভীর হয়েছে। পাশাপাশি ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরা নিজ এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতা বৃদ্ধির অভিযোগ করলেও আগামী নির্বাচনে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সম্ভাবনা সংকুচিত হয়ে পড়েছে। 

ফলে নিরাপত্তা ও যুদ্ধের চাপের পাশাপাশি এবারের নির্বাচনে সামনে এসেছে গণতন্ত্র, বিচারব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক বিভাজনের মতো অভ্যন্তরীণ সংকট।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর