মক্কায় ড্রোন ছোড়ার অভিযোগ, ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি জানান, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে।

আল-মালিকি এ ঘটনাকে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা হিসেবে নিন্দা করেন। তিনি সতর্ক করে বলেন, দুই পবিত্র মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ আগেও অস্বীকার করেছে হুতিরা। তাদের দাবি, তারা কখনো পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে না।

মক্কায় নিরাপত্তা সতর্কতা

মঙ্গলবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ২০১৭ সালে হুতিদের পক্ষ থেকে পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলার চেষ্টার পর এই প্রথম সেখানে এ ধরনের সতর্কতা জারি করা হয়। তবে মক্কায় সম্ভাব্য বিপদের বিষয়ে জারি করা সতর্কতা কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার করা হয়। একই সতর্কতা জারি করা হয়েছিল সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা ও তাইফেও।

মঙ্গলবার ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে হুতিদের একটি সামরিক সূত্র জানায়, মক্কা কিংবা অন্য কোনো ইসলামী পবিত্র স্থাপনার জন্য হুতিদের পক্ষ থেকে হুমকি থাকার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে।

ওই সূত্র জানায়, ইয়েমেন থেকে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থাপনার দিকে কোনো হুমকি রয়েছে—এমন দাবি তারা ‘সম্পূর্ণভাবে অস্বীকার’ করছে। এ ধরনের দাবিকে ‘ভুল তথ্য’ হিসেবে অভিহিত করে নিন্দা জানায় তারা।

ফের তীব্র হচ্ছে ইয়েমেন সংঘাত

সৌদি আরবে সাম্প্রতিক হামলাগুলো ২০১৫ সালে শুরু হওয়া সংঘাতে নতুন করে তীব্রতা সৃষ্টি করেছে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতিতে সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। তবে জুলাইয়ে সৌদি নৌযানের ওপর অবরোধ ঘোষণা এবং বাব আল-মান্দাব উপকূলের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আবারও সংঘাত বেড়েছে।

সেপ্টেম্বরের শুরুতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে সংঘাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সৌদি আরবের অভিযোগ, হুতিরা দেশটির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে হুতিদের হামলায় ১৩ জন আহত হওয়ার ঘটনায় তারা ‘দৃঢ়ভাবে’ জবাব দেবে।

কেন গুরুত্বপূর্ণ মক্কার সতর্কতা?

প্রায় এক দশকের মধ্যে এই প্রথম মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মক্কায় অবস্থিত কাবা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম প্রতিদিন নামাজের সময় কাবার দিকে মুখ করেন।

চলতি বছরের মে মাসের শেষ দিকে হজ মৌসুমে সৌদি আরব প্রায় ১৭ লাখ মুসল্লিকে স্বাগত জানিয়েছে। সে সময় দেশটি সরাসরি হামলার ঝুঁকির মধ্যেও ছিল।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার এ পবিত্র ইবাদত পালন করতে হয়। এ ছাড়া সারা বছরই লাখ লাখ মুসল্লি ঐচ্ছিক ওমরাহ পালনের জন্য মক্কায় যান।

২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে মক্কায় ১ কোটি ১৭ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালন করেছিলেন।

কোভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে ছাড়া হজ কখনোই এভাবে সীমিত করা হয়নি। সংক্রমণ ঠেকাতে ওই বছর সৌদি আরব বিদেশি মুসল্লিদের হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলা মক্কায় মুসল্লিদের যাতায়াত ও ভবিষ্যৎ তীর্থযাত্রায় কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই আবারও তীব্র হয়েছে। তাইজ ও হোদাইদা উপকূলীয় এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।
ইয়েমেনের হুতিদের দ্রুত অগ্রগতি ও সৌদি আরবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় কঠিন চাপে রিয়াদ। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও বড় ধরনের অভিযান দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। আবার নীরব থাকলেও আঞ্চলিক...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে সৌদি আরবের রপ্তানির...
রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন...
লোডিং...

এলাকার খবর