যুদ্ধের ধাক্কায় রেকর্ড দরপতন, গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।  দীর্ঘদিনের নিষেধাজ্ঞার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রভাব যোগ হয়ে আবারও চাপের মুখে দেশটির অর্থনীতি।

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।  দীর্ঘদিনের নিষেধাজ্ঞার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রভাব যোগ হয়ে আবারও চাপের মুখে দেশটির অর্থনীতি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের ছয় মাস পূর্তিতে ভয়াবহ রূপ নিয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। শান্তি আলোচনা স্থবির হওয়ার পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি এখন ধ্বংসের মুখে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ছিল প্রায় ১৭ লাখ রিয়াল। ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির মুদ্রার মান বারবার নতুন করে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

মঙ্গলবার রেকর্ড পরিমাণ কমেছে ইরানের মুদ্রার মান। প্রতি মার্কিন ডলারের বিনিময়ে রিয়ালের পরিমাণ ২৫ লাখেরও বেশি। এর আগে গত ২ সেপ্টেম্বর রিয়ালের মান কমে প্রতি ডলারে ২২ লাখ রিয়ালের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। এরপর মাত্র ২৭  দিনের মাথায় মুদ্রার মান আরও কমে এই নতুন তলানিতে নামল। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতি সপ্তাহেই বাজারে পণ্যের দাম বদলে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর গত ৬ মাসে পণ্যের দাম বেড়েছে ৪ থেকে ৫ গুণ। ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। মানবিক দিক বিবেচনায় আমার মতো অনেক ব্যবসায়ী চাইলেই পণ্যের দাম বাড়াতে পারছেন না। ফলে প্রতিদিনই ব্যবসায় ক্ষতি গুণতে হচ্ছে।

সাম্প্রতিক যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার জেরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি সংকুচিত হয়েছে। সেপ্টেম্বরে ইরানে মূল্যস্ফীতি পৌঁছেছে ৬১ দশমিক ৪ শতাংশে। আগের বছরের তুলনায় খাদ্যপন্যের দাম বেড়েছে ১২৮ শতাংশ পর্যন্ত। 

আরেক ব্যক্তি বলেন, মুদ্রাস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে একজনের আয়ে কোন পরিবারের টিকে  থাকা প্রায় অসম্ভব। বাজারে সব কিছুই পাওয়া যায়, কিন্তু তা কেনার সামর্থ্য সাধারণ মানুষের নেই। ১০ দিন আগের তুলনায় এখন প্রতি কেজি চিনির দাম ১৫ হাজার থেকে ২০ হাজার তোমান বেশি।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে খাদের মুখে ঠেলে দিচ্ছে। যার পরিণতি ভোগ করতে হবে গোটা বিশ্বকে।

ইরাকে থাকা সবশেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবারের মধ্যে কুর্দিস্তান প্রদেশ থেকে সরে যাবে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সব সেনা। ২০২৫ সাল থেকে ইরাকি বাহিনীর কাছে একের...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
দক্ষিণাঞ্চলের বন্দরে মার্কিন নৌ অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে ইরানের সমুদ্রবাণিজ্য। পরিস্থিতি সামলাতে তেল রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানিতে উত্তরের কাস্পিয়ান সাগরকেন্দ্রিক বাণিজ্যপথে ঝুঁকছে তেহরান। তবে...
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরোক্ষ...
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। তাঁরা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
লোডিং...

এলাকার খবর