পাকিস্তানের সব ঋণ শোধ করার মতো সোনার খনি আবিষ্কার!  

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তারবেলা এলাকায় পাওয়া গেছে বিশাল সোনার খনি। এই সোনার মজুতের বাজারমূল্য ৬৩৬ বিলিয়ন ডলার– যা দিয়ে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব বলে দাবি করা হচ্ছে।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

পাকিস্তানে সোনার বিশাল এক মজুত আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

হানিফ গহরের বরাতে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মজুত ওই সোনার খনির অবস্থান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তারবেলা এলাকায়। আর ওই সোনার বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ লাখ কোটি টাকারও বেশি।

হানিফ গহর জানান, সোনার এই মজুত দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব হবে। খনি উন্নয়নের জন্য দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে। জানানো হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও। 

হানিফ গহর আরও জানান, সোনা উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হবে।

 

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস...
পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’–এর সময় দেশটির সশস্ত্র বাহিনীর পারমাণবিক কেন্দ্র কিরাণা হিলসে আঘাত করেছিল একটি ভারতীয় আত্মঘাতী ড্রোন। এ ঘটনার এক বছর পর ঘটনাটি...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। রেকর্ড দরপতন ঘটেছে রিয়ালের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে এই...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর