ইমরান খানকে ‘ডেথ সেলে’ রাখা হয়েছে, অভিযোগ দুই ছেলের

কারাগারের ডেথ সেলে রেখে ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন তাঁর দুই ছেলে।

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কারাগারের ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর দুই ছেলে। তাদের আশঙ্কা, তারা হয়ত কখনোই আর বাবাকে দেখতে পাবেন না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানের ২ ছেলে কাসিম খান ও সুলাইমান খান এমন আশঙ্কার কথা জানান। তাঁরা বলেন, ২০২৩ সালের আগস্ট থেকে তাদের বাবা কারাগারে আছেন। বাবার সঙ্গে তাঁরা কয়েক মাস কথা বলতে পারেননি।

কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। কাসিম বলেন, ‘বাবা দুই বছরের বেশি সময় ধরে একটি নির্জন সেলে বন্দী আছেন। সেখানে তিনি নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছেন। তাঁর আশপাশে এমন বন্দীরা আছেন যাঁরা হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। সেখানকার পরিবেশ অত্যন্ত খারাপ।’

কাসিম আরও বলেন, ‘পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় পাওয়া সত্যিই খুব কঠিন। আমরা আশঙ্কা করছি, হয়তো কখনো তাকে আর দেখতেই পাব না।’

সুলাইমান বলেন, ‘বাবা ২৩ ঘণ্টাই সেলে কাটান। সেটিকে একটি ডেথ সেল। বাবাকে কারাগারে রাখার ক্ষেত্রে ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি।’


এদিকে ইমরানের দল পিটিআই জানিয়েছে, কারাগারে কয়েক মাস ধরে ইমরানের সঙ্গে কারও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। দলটির আপত্তির মুখে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সাক্ষাতের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এরপর গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়েছিল। তবে চলতি সপ্তাহে মঙ্গলবার আবার বাধা দেওয়া হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর