পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

স্থানীয়দের নির্বাচন বর্জনের মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী।

এ ঘটনায় নিহতদের মধ্যে আছেন জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির।

গত ৫ জুন পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত ৮০ জন পাকিস্তানি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে এনডিটিভি দাবি করেছে, রাজপথে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে।

কাশ্মীরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিল ভাই এক ভিডিও বার্তায় বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। রাওয়ালাকোটের পুরো রাস্তা লাশে ভরে গেছে, চারদিকে শুধু আহত মানুষের আর্তনাদ। ঈশ্বরের দোহাই, এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান; দয়া করে আমাদের সমর্থন করুন।’

আকিল ভাই আরও বলেন, ‘আমি নিজে কোনোমতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। এত ভাইয়ের মৃত্যু দেখার পর নিজের জীবন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। জোরহাত করে আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আন্তর্জাতিক গণমাধ্যম যারা দেখছেন, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা শান্তিপ্রিয় মানুষ। অগণিত লাশ, অসংখ্য আহত মানুষ—লাশ বইতে বইতে আমাদের কাঁধ ক্লান্ত হয়ে পড়েছে।’

গত সোমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১৪ হাজারের বেশি সশস্ত্র নিরাপত্তাকর্মী পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে স্নাইপার।

স্থানীয়রা দাবি করেছেন, চরম বলপ্রয়োগের পাশাপাশি প্রশাসন পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে। কিছু এলাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা ৫৩টি। এর মধ্যে ৪৫টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। বাকি ৮টি আসন নারী, বিশেষজ্ঞ (টেকনোক্র্যাট) ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত।

মিরপুর বিভাগের ১৩টি আসনে গত ২৭ জুলাই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন এবং ১২টি শরণার্থী আসনে আগামী ২ আগস্ট ভোট হবে। এছাড়া পুঞ্চ বিভাগের ১১টি আসনে আগামী ১০ আগস্ট ভোটগ্রহণের কথা রয়েছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর