বিয়ের জন্য ভারতে দেড়শ পাকিস্তানি কনে, অপেক্ষায় বহু

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

অপারেশন সিঁদুরের পর ভারত সরকার পাকিস্তান থেকে আসা সিন্ধি দর্শনার্থীদের ভিসা এবং সীমান্ত রুট বন্ধ করে দেয়। এতে থর মরুভূমির ওপারে থাকা বহু পরিবার দীর্ঘ অনিশ্চয়তার মুখে পড়ে। ভারতের ভিসা নিষেধাজ্ঞায় আটকে যায় শত শত বিয়ে।

কয়েক দশক ধরেই পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিবারগুলো ভারতে তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে আসছিল। অপারেশন সিঁদুরের আগে তাদের জন্য ভিসা পাওয়া ও ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে যাতায়াতও ছিল সহজ।

সম্প্রতি এমন ১৫০ জন নারী ভারতে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এদের সকলেরই ভারতীয় পাত্রদের সঙ্গে বাগদান হয়েছে এবং তারা শ্বশুরবাড়িতে থিতু হওয়ার অপেক্ষায় ছিলেন।

পাকিস্তানি সিন্ধিদের নিয়ে কাজ করা রাজেশ জাম্বিয়া পিটিআইকে বলেন, ‘কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত কনে এবং তাঁদের স্বজনদের জন্য ভিসা ইস্যু করেছে, এতে তারা অন্য দেশের ট্রানজিট ব্যবহার করে ভারতে পৌঁছাতে পেরেছেন। দীর্ঘ অপেক্ষার অবশেষে অবসান ঘটল। কনে এবং তাঁদের পরিবারগুলো মাসকাট, দুবাই, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশের ট্রানজিট রুট হয়ে ভারতে এসে পৌঁছেছেন।’

জাম্বিয়া বলেন, ‘অপারেশন সিঁদুরের পর সবকিছু বদলে যায়। যারা আটারি রুট হয়ে দেশটিতে আসার পরিকল্পনা করছিলেন, সরকার তাঁদের সবার ভিসা প্রত্যাখ্যান করে।’

জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ২০২৫ সালে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত।

জাম্বিয়া আরও জানান, পাকিস্তানে এ ধরনের আরও প্রায় ৩০০ জন নারী অপেক্ষায় আছেন।

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর