কাস্টমসের গুদাম থেকে ১৫ কেজি সোনা হাওয়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ১৫ কেজি সোনা খোয়া গেছে বলে ধারণা করছেন শুলক্ কর্মকর্তারা। এ নিয়ে প্রাথমিক তদন্তের কাজ চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত ফৌজদারি মামলা হবে। এরই মধ্যে দায়িত্বরত ৪ প্রহরীকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে। 

এয়ারপোর্টের ভিতরে অত্যন্ত সুরক্ষিত স্থাপনা কাস্টমস হাউসের অস্থায়ী গুদাম। সাধারণত অল্প সময়ের জন্য আটক সোনাসহ নানা ধরনের পণ্য এখানে রাখা হয়। ডিজিটাল লকারের পাশাপাশি কর্মকর্তারা সার্বক্ষণিক পাহারা দেন এই গুদাম। পর্যায়ক্রমে চার জন সহকারী রাজস্ব কর্মকর্তা থাকেন দায়িত্বে। আছে সিসি ক্যামেরাও।এমন সুরক্ষিত স্থাপনা থেকে উধাও বারসহ সোনার অলঙ্কার। 

কর্মকর্তারা জানান, অস্থায়ী গুদাম পূর্ণ হওয়ায় গত শুক্রবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত মালামাল সরিয়ে নেয়া হয়। শনিবার সকালে আবার কাজ শুরু করতে গিয়ে কর্মকর্তারা দেখেন, লকার ভাঙা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার করেন পাহারায় নিযুক্ত কর্মকর্তারা। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। 

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, ‘এখানে আসলে পণ্য খোয়া যাওয়ার মতো ঘটনা প্রায়শই আমাদের চোখে পড়েছে। এটা আমরা প্রায় নিশ্চিত হয়েছি যে এখানে একটি চুরির ঘটনা ঘটেছে বা পণ্য সরানোর মতো ঘটনা ঘটেছে।’

ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলোর সহায়তা চায় কাস্টমস হাউস। চলছে যৌথ ছায়া তদন্ত। পাহারাদাররা সরিয়েছেন নাকি কোনো চক্র চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের যে শুল্ক গোডাউন আছে স্বাভাবিক ভাবে আমরা নিজেরাও এটাকে খুব নিরাপদ মনে করতাম। অফিসাররা তালাবদ্ধ করে এটা থেকে বের হয়ে এসেছেন। অন্যান্য সংস্থাও এটা দেখেছে। কোনো একটি জায়গাতে একটু লিকেজের মতো আমাদের কাছে মনে হয়েছে।’ 

ঢাকা কাস্টমস হাউসের গুদাম থেকে পণ্য চুরি যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। সেসব ঘটনায়ও কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ ওঠে। 

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর