বদলে যাচ্ছে ইন্ডিয়ার নাম! 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম

জি-২০ সম্মেলনে আসছেন বিশ্বনেতারা। তাঁদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরই মধ্যে লেখা হয়ে গেছে আমন্ত্রণপত্র। কিন্তু সেই পত্রে ‘ইন্ডিয়া’ শব্দটিই নেই! লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। তাহলে কি ভারতের সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ শব্দটি সরিয়ে দেওয়ার চিন্তা করছে মোদি সরকার? 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৯ সেপ্টেম্বর বিশ্বনেতাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমন্ত্রণপত্রে চিরাচরিতভাবেই লেখার কথা ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’। কিন্তু এবারের আমন্ত্রণপত্রে লেখা ‘প্রেসিডেন্ট অব ভারত’। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই আমন্ত্রণপত্র মিডিয়ায় আসার পর শুরু হয়েছে নতুন জল্পনা।

জি-২০ সম্মেলনের পুরো আয়োজন দেখভাল করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণে মনে করা হচ্ছে, এই নাম পরিবর্তনের সঙ্গে সরকারি কোনো পদক্ষেপ জড়িত থাকতে পারে। তবে সেটি কী হতে পারে, তা ধোয়াশাই রয়ে গেছে।

ভারতের মোদি সরকারকে হটাতে গঠিত হয়েছে বিরোধী জোট। তাতে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস। এরই মধ্যে নাম ঠিক করা হয়েছে ‘ইন্ডিয়া’। এই নামকে সংবিধান থেকে সরিয়ে দিতেই কি এই পদক্ষেপ?

সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে এই অধিবেশন। তাতেই সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ নাম সরিয়ে দেওয়ার প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সংবিধানের আর্টিকেল ১-এ লেখা আছে, ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত’। 

এমন এক সময়ে এই আমন্ত্রণপত্র প্রকাশিত হলো, যার দুই দিন আগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগওয়াত বলেছেন, ‘ইন্ডিয়া’ নাম না বলে সবার ‘ভারত’ বলা উচিৎ। ‘ভারত’ নামটি প্রাচীন আমল থেকে চলে আসছে।

রাষ্ট্রপতির এই আমন্ত্রণপত্র নিয়ে কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসসহ বিরোধী নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, ‘তাহলে যা ভেবেছিলাম তা সত্যিই হলো। এখন থেকে সংবিধানে লেখা থাকবে, ‘ভারত, যা আগে ছিল ইন্ডিয়া, রাজ্যের ইউনিয়ন হতে যাচ্ছে।’ এই কথাও কিন্তু আইনসম্মত নয়।’ 

এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও এর সমালোচনা করেছেন। এ নিয়ে প্রবীণ নেতা শশী থারুরও এক্সে পোস্ট করেছেন। প্রসঙ্গত, বিশ্ববাসীর কাছে ভারত ইন্ডিয়া নামেই বেশি পরিচিত। সংবিধানে নাম পরিবর্তন হলে ইন্ডিয়া নামে আর ডাকা হবে না।

ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর