দেশের নাম বদলের প্রস্তাবে সায়! অমিতাভের পোস্টে উত্তেজনা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

ইন্ডিয়ার নাম বদলের আলোচনা অনেক দিনের। ভারতীয় সংসদের বিশেষ অধিবেশনে উঠবে কিনা এই প্রস্তাব—এমনটাও আছে সেই তরজায়। এতেই যেন ঘৃতাহুতি দিল অমিতাভ বচ্চনের একটি টুইট। যাতে লেখা, ‘ভারতমাতা কি জয়’। বিগ বিয়ের এই টুইট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে ইন্ডিয়া? সব ভাষাতেই দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ হওয়ার পথে? 

এদিকে সম্প্রতি, রাইসিনা হিলের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে জি-২০ সম্মেলন উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ‘প্রেসিডেন্ট অব ভারত’। যা নিয়ে নতুন করে রাজনৈতিক আলাপ শুরু হয়েছে। এতে ব্যাপক আপত্তি ভারতীয় বিরোধী দল কংগ্রেসের।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের ওপরই আঘাত হানা হচ্ছে।” 

যার পালটা আবার এসেছে বিজেপি থেকে। দলটির সভাপতি জেপি নাড্ডা বলছেন,”আপনারা ভারত জোড়ো যাত্রা করতে পারেন। দেশের নামে রাজনীতি করতে পারেন। তাহলে ভারত শব্দে আপত্তি কেন? আসলে কংগ্রেস এই দেশকে সম্মানই করে না। দেশের প্রতি ওদের কোনও ভালবাসা নেই।”

এমন পরিস্থিতিতেই এলো বলিউড শাহেনশাহের টুইট। বিগ বি-র পোস্টটি এএনআইয়ের মতো সংস্থাও শেয়ার করেছে। নেটিজেনদের একাংশের আবার বিগ বি-র এই আচমকা দেশভক্তি একদমই পছন্দ হয়নি। আবার অনেকে দিয়েছেন সমর্থন।

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর