সেন্সর পেল 'জওয়ান', সন্ধ্যা ৬টায় মুক্তি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

মুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ দুপুরে 'জওয়ান' দেখছেন সেন্সর বোর্ডের সদস্যরা। এই খবর জানা গিয়েছিল আগেই। এবার শাহরুখ-ভক্তদের জন্য এলো সুখবর। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'জওয়ান'।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, সিনেমাটির মুক্তি নিয়ে যে শঙ্কা ছিল তা আর নেই। সেন্সর ছাড়পত্র পেয়েছে 'জওয়ান'। আজ সন্ধ্যা ৬টায় স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। শুক্রবার থেকে চলবে সিঙ্গেল স্ক্রিনগুলোতে।

প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর