রাঘবের জন্মদিনে অস্বস্তিতে পড়লেন আরিয়ান, কোনোরকমে গাড়ি উঠে গেলেন বেরিয়ে

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হিমশিম খেতে হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে একে একে বেশিরভাগ তারকা-অতিথিই পার্টি ছেড়ে বেরিয়ে যান।

১০ জুলাই বান্দ্রার একটি অভিজাত রেস্তরাঁয় নিজের জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছিলেন রাঘব। সেখানে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক আরিয়ান খান, অভিনেতা ববি দেওল-সহ বলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ পর্যন্ত উৎসবের আবহ ম্লান হয়ে যায়।

বলিউডের একটি সূত্রের দাবি, পার্টির আগে এক প্রভাবশালী রাজনীতিক ও সমাজকর্মীর পক্ষ থেকে রাঘবের কাছে যৌথভাবে জন্মদিন উদ্‌যাপনের প্রস্তাব আসে। দু'জনের জন্মদিন একই দিনে হওয়ায় রাঘব সেই প্রস্তাবে সম্মতি দেন। তবে অতিথিদের জন্য আলাদা নিমন্ত্রণপত্র পাঠানো হলেও একই অনুষ্ঠানে দুই পক্ষের অতিথিদের উপস্থিতিই পরে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়।

রাঘবের আমন্ত্রিত তারকারা ব্যক্তিগত পরিসর বজায় রেখে অনুষ্ঠানে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু অপর পক্ষের বহু অতিথি তারকাদের সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য উৎসাহী হয়ে ওঠেন। আরিয়ান খান ও ববি দেওল পৌঁছাতেই তাঁদের ঘিরে ভিড় জমে যায়। এরপর অনেকেই অনুমতি ছাড়াই পার্টির ভেতরে ঢুকে পড়েন এবং সেলফি তোলার চেষ্টা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি দমবন্ধ করা অবস্থায় পৌঁছে যায়।

সূত্রের দাবি, ভিড়ের মধ্যেও আরিয়ান খান নিজের নিরাপত্তার পাশাপাশি অন্য কেউ যাতে আহত না হন, সেদিকেও নজর রাখছিলেন। তবে এত বিশৃঙ্খলার জন্য তিনি বা অন্য তারকারা কেউই প্রস্তুত ছিলেন না। এক অতিথির কথায়, ‘এমন পরিস্থিতির কথা আমরা ভাবতেই পারিনি। রাঘব খুব ভালো ছেলে, ওর সঙ্গে সময় কাটাতে সব সময়ই ভালো লাগে। কিন্তু এই পার্টিতে আনন্দের চেয়ে অস্বস্তিই বেশি ছিল।’

ঘটনার পর এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রাঘব জুয়াল। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাঁকেও স্পষ্টতই অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন রাঘব জুয়াল। ‘কিল’ ও ‘ব্যাড্‌স অফ বলিউড’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আগামী দিনে তাঁকে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-এও দেখা যাবে। আরিয়ান খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বও ইন্ডাস্ট্রিতে পরিচিত।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
নয় বছরেও কোনো স্থায়ী সমাধান আসেনি রোহিঙ্গা সংকটের। মায়ানমারে ক্ষমতার পরিবর্তন হলেও বদলায়নি রোহিঙ্গাদের বাস্তবতা। একদিকে রাখাইনে অব্যাহত রয়েছে নিপীড়ন ও নিরাপত্তাহীনতা; অন্যদিকে বাংলাদেশে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
মক্কা প্যাক্টে অংশগ্রহণ নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
লোডিং...

এলাকার খবর