গোয়েন্দা গল্পের নতুন ছবিতে মিথিলা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ এএম

টলিউডে ব্যোমকেশ, ফেলুদা, শবর, সোনাদা, মিতিন মাসি, কিরীটি, সুব্রত শর্মার পর এবার বড়পর্দায় আসছে নতুন রহস্য সন্ধানী। তিনি হলেন অরণ্য চ্যাটার্জি। ছবিটি পরিচালনা করবেন দুলাল দে। নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। আর সেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সিনেমার পর্দায় আসার আগেই বই আকারে প্রকাশিত হবে ‘অরণ্য চ্যাটার্জি’র কর্মকাণ্ড। আর রূপালি পর্দায় নাম ভূমিকায় থাকছেন জিতু কমল। নার্সের চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা।

পরিচালক দুলাল দে জানালেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যে তিনি চরিত্রটি খুঁজে পাননি। ফলে আর কারও সঙ্গে এই চরিত্র নিয়ে কথা বলেননি নির্মাতা। দেড় বছর আগে অভিনেত্রীকে চরিত্রটি প্রসঙ্গে জানিয়েছিলেন তিনি।

সিনেমাটিতে গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযানের কাহিনি লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। সেই জামাইবাবুর চরিত্রে থাকছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার।

গোয়েন্দা নিয়ে এত ছবি হচ্ছে টলিউডে। দর্শক আবার কেন একটা গোয়েন্দা ছবি নিয়ে আগ্রহ দেখাবে? পরিচালক দুলাল বললেন, ‘আমার ছবির থিম একটু আলাদা। শহরে নতুন গোয়েন্দা, যে ক্রিকেটের বাইশ গজেও তুখড়। ফার্স্ট ডিভিশন খেলে। সে পুলিশ বিভাগে যুক্ত নয়, তবে ডাক্তারির ছাত্র। অন্যদিকে, সিআইডি ইন্সপেক্টরের চরিত্রে সুদর্শন হালদার (শিলাজিৎ)। অরণ্য আর সুদর্শন সম্পর্কে শ্যালক-জামাইবাবু।’

গো্য়েন্দা গল্পের এ ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া সিনেমাটি দেখা যাবে এক চিকিৎসকের মৃত্যু হয়, সেখানে যান অরণ্য। ঘটনাচক্রে সেই মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে যায় সে-ও। ছবিজুড়ে ক্রিকেটের নানা অনুষঙ্গও থাকবে।

অন্যান্য চরিত্রে থাকছেন সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, আর জে সায়ন প্রমুখ। শিগগিরই এর শুটিং হবে কলকাতা, বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় আছে মিথিলা অভিনীত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‌‘জলে জ্বলে তারা’। সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

শারদীয় দুর্গোৎসবে টালিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ। এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে...
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করলেন তিনি। ফলে অভিনেত্রী এখন তাঁর নামের সঙ্গে...
প্রাক্তন তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার কন্যা আইরা তেহরীম খান। এবার অভিনয়ে হাজির হলেন বাবার সঙ্গে। সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনে তাহসান ও আইরাকে একসঙ্গে দেখা...
  তারকা বাবা তাহসান খান আর তারকা মা রাফিয়াত রশিদ মিথিলা—এবার সেই তারকা তালিকায় যোগ হলো নতুন এক নাম, আইরা তেহরীম খান। বাবা–মায়ের পথ ধরেই শোবিজে পা রাখল আইরা। তবে নাটক বা সিনেমায় নয়, প্রথমবারের মতো...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর