তিনি এখন ড. মিথিলা

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করলেন তিনি। ফলে অভিনেত্রী এখন তাঁর নামের সঙ্গে ‘ডক্টর’ উপাধি যোগ করতে পারবেন।    

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে ভক্তদের এই সুখবর জানান মিথিলা। জানালেন, পাঁচ বছরের দীর্ঘ অধ্যবসায়ের পর সফলভাবে তিনি পিএইচডি’র থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন। 

ওই পোস্টে মিথিলা বলেন, ‘আমি ভীষণ আবেগাপ্লুত এবং গর্বের সঙ্গে জানাতে চাই যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স শেষ করেছি। এই মুহূর্তটি আমার পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি।’

তিনি আরও বলেন, ‘‘এটা ছিল আমার জন্য ‘আলপথে যাত্রা’। মানে একদিকে ফুলটাইম ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় এবং পারিবারিক দায়িত্ব সামলানো। অন্যদিকে এই ডিগ্রির জন্য লড়াই করা। এই অভিজ্ঞতা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে, সহনশীলতা আর মানসিক দৃঢ়তার।”

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর প্রিয়জনদের ধন্যবাদ জানাতে ভোলেননি মিথিলা। তিনি বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি অসীম কৃতজ্ঞ, যাদের সহায়তা এই যাত্রাকে সম্ভব করেছে।’

সবশেষে তিনি বলেন, ‘‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমার নামের আগে ‘ড. (ডক্টর)’ উপাধি যোগ করতে পারব। আমি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পিএইচডি অর্জন করেছি।”

প্রসঙ্গত, সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন মিথিলা। যেখানে তাঁর সঙ্গে মেয়ে আইরা তেহরীম খানও অভিনয় করেছে। এই বিজ্ঞাপনের মাধ্যমেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছে আইরা।

শারদীয় দুর্গোৎসবে টালিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ। এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে...
প্রাক্তন তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার কন্যা আইরা তেহরীম খান। এবার অভিনয়ে হাজির হলেন বাবার সঙ্গে। সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনে তাহসান ও আইরাকে একসঙ্গে দেখা...
  তারকা বাবা তাহসান খান আর তারকা মা রাফিয়াত রশিদ মিথিলা—এবার সেই তারকা তালিকায় যোগ হলো নতুন এক নাম, আইরা তেহরীম খান। বাবা–মায়ের পথ ধরেই শোবিজে পা রাখল আইরা। তবে নাটক বা সিনেমায় নয়, প্রথমবারের মতো...
এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ২০০৬ সালে প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে করেছিলেন তারা। এরপর দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের একমাত্র কন্যা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর